News71.com
 Bangladesh
 15 Jun 17, 08:34 PM
 152           
 0
 15 Jun 17, 08:34 PM

কুমিল্লায় সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমিল্লায় সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিউজ ডেস্কঃ কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজার এলাকায় এন.কে ফুট প্রোডাক্ট নামে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই, চানাচুর, বিস্কুট, চমচম, মুরালীসহ বিভিন্ন খাদ্য পণ্য তৈরীর অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।এ অভিযানে নগদ ৪০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ সেমাই ধ্বংস করা হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেলের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর বাজারের ২শ’ গজ দক্ষিণে কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পার্শ্বে অবস্থিত এন.কে ফুট প্রোডাক্ট নামে একটি কারখানায় দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই, চানাচুর, বিস্কুট, চমচম, মুরালীসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরী করে আসছে। এই অস্বাস্থ্যকর খাদ্যপণ্য প্রস্তুতির সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেলের নেতৃত্বে এন.কে ফুট প্রোডাক্ট কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এ সময় দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন