
নিউজ ডেস্কঃআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যানজট নিরসনের লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের গৌরীপুরে পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে বাংলাদেশ হাইওয়ে পুলিশ কুমিল্লা পুলিশ সুপার পরিতোষ ঘোষ উপস্থিত ছিলেন।
পরিবহন চালক, হেলপার ও মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজ নিজ দায়িত্ব এবং নিয়ম কানুনগুলো পালন করেন তাহলে দেখবেন কোথাও আর কোন সমস্যা থাকবেনা। যেমন যাত্রী উঠানামা করার সময় বাসটিকে সাইট করে নিলেই কিন্তু মহাসড়কের উপর বাধার সৃষ্ঠি হয়না, এতে দুর পাল্লার বাসগুলো দ্রুত চলে যেতে পারে। তিনি নিজ উদ্যোগে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং মোটরযান আইনের ধারার উপর ঈদের পর বিভিন্ন এলাকায় দুই ঘণ্টার প্রশিক্ষণ কোর্স করাবেন।
এ সময় হাইওয়ে পূর্বাঞ্চল কুমিল্লার পুলিশ সুপার ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এএসপি সফিকুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, গৌরীপুর পুলিশ ফাড়ির ইনচার্য আসাদুজ্জামান, দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমুখ।পরে পুলিশ সুপার পরিতোষ ঘোষের নেতৃত্বে গৌরীপুর বাস স্ট্যান্ডে হাইওয়ে পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, থানা, ফাঁড়ির মোবাইল নাম্বারসহ যানবাহনের চালক, যাত্রীদের সচেতনতা ও নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।