
নিউজ ডেস্কঃ কুমিল্লার তিতাসে উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকারকে সভাপতি ও পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গণি ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার জানান,বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী এম.কে আনোয়ারের পরামর্শে ও নির্দেশনায় পূর্বের কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন সরকারকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ওসমান গণি ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে তিতাস উপজেলার ৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্য সদস্য হলো,সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু। তিনি আরো জানান,আগামী ১ মাসের মধ্যে উক্ত ৬ সদস্যকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।