News71.com
 Bangladesh
 15 Jun 17, 06:48 PM
 173           
 0
 15 Jun 17, 06:48 PM

টাঙ্গাইলের মির্জাপুরে পৌর কাউন্সিলরসহ ৭ জনকে মাদকসহ গ্রেফতার করল পুলিশ

টাঙ্গাইলের মির্জাপুরে পৌর কাউন্সিলরসহ ৭ জনকে মাদকসহ গ্রেফতার করল পুলিশ

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম মাসুমসহ ৭ জনকে হেরোইনসহ গ্রেফতার করেছে।
গ্রেফতাকৃত অন্যরা হলো মির্জাপুর বাজারের বাসিন্দা আরিফ হোসেন (৪০), সওদাগরপাড়ার বাহাদুর শাহ আলম (৪৬), রিপন আহমেদ (২৫), রতন মিয়া ((২৮), মীর হাবিবুর রহমান (২২) ও বুড়িহাটি গ্রামের ওমর আলী (৩২)।
মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশ মির্জাপুর পৌর শহরের বাইমহাটী সওদাগর পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বুধবার দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পৌর শহরের বাইমহাটী সওদাগর পাড়ায় এমদাদুল হক বাবুলের বাসার উত্তর পাশের একটি ঘরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান। গতকাল বুধবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন