News71.com
 Bangladesh
 15 Jun 17, 06:46 PM
 199           
 0
 15 Jun 17, 06:46 PM

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও দুই বনদস্যুসহ জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫।।  

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও দুই বনদস্যুসহ জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫।।   

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু রবিউল বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মালঞ্চ নদী সংলগ্ন চালতেবাড়িয়া খাল থেকে জেলেরা তাদের আটক করে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে ৪ টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে,একটি একনলা বন্দুক ও তিনটি কাটা রাইফেল। আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মকবুল হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম হাওলাদার(২৬) ও আশাশুনি উপজেলার মীর্জাপুর গ্রামের নূও ইসলামের ছেলে গোলাম রসুল (২৩)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদী সংলগ্ন চালতাবাড়িয়া খালে একদল বনদস্যু নিরীহ জেলেদের ওপর হামলা করে। তারা তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। এ সময় জেলেরা তাদের প্রতিহত করার জন্য পাল্টা হামলা করে। এ নিয়ে দুই পক্ষের ঘণ্টা ব্যাপী হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে জেলেদের হাতে ধরা পড়ে ওই দুই বনদস্যু।

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন,কলারোয়া থানা ১০ জন,তালা থানা ৪ জন,কালিগঞ্জ থানা ৪ জন,শ্যামনগর থানা ৪ জন,আশাশুনি থানা ৮ জন,দেবহাটা থানা ৯ ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,খুলনা বিভাগে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে ৫৩ জনকে করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন