News71.com
 Bangladesh
 15 Jun 17, 06:45 PM
 184           
 0
 15 Jun 17, 06:45 PM

পাহাড় ধসে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে রাঙামাটিতে আরো ৩ লাশ।।

পাহাড় ধসে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে রাঙামাটিতে আরো ৩ লাশ।।

নিউজ ডেস্কঃ রাঙামাটিতে ধসে পড়া পাহাড়ের মাটির নিচ থেকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে এক সেনাসদস্যসহ আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে জেলার তিনটি জায়গায় মাটি সরিয়ে এক সেনাসদস্য ও এক নারীসহ তিনজনের লাশ পাওয়া গেছে বলে জানান রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম।

নিহতরা হলেন –মানিকছড়ি সেনাক্যাম্পের সদস্য আজিজ,ভেদভেদি পোস্ট অফিস কলোনি এলাকার রুপন দত্ত ও পশ্চিম মসজিদপাড়ার সুলতানা। এ নিয়ে এ জেলায় পাহাড়ধসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৮ জন। স্থানীয় লোকজনের দাবি এখনো পাঁচ-ছয়জন নিখোঁজ রয়েছে। এদিকে রাঙামাটির সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন