
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও গভ. স্টাফ কোয়ার্টার হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন একই বিদ্যালয়ের এক শিক্ষিকা। এ বিষয়ে গতকাল বুধবার খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই শিক্ষিকা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনে থানায় প্রথমে অভিযোগ করেন। তাঁর অভিযোগ তদন্ত করা হয়। পরে মামলাটি দায়ের হয়।ওই শিক্ষিকার অভিযোগ, গত মার্চ মাসে তিনি ওই বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পান। শুরু থেকেই ওই প্রধান শিক্ষক তাঁকে ‘কুপ্রস্তাব’ দিতেন।
এ জন্য ঐ মহিলা শিক্ষিকা সবসময় ঐ প্রধানশিক্ষককে এড়িয়ে চলতেন। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেওয়া হলেও তিনিসহ তিনজন খণ্ডকালীন শিক্ষকের বেতন দিতে দেরি করা হচ্ছিল। গতকাল মঙ্গলবার বেতন চাইলে প্রধান শিক্ষক তাঁকে বিদ্যালয় ছুটি থাকায় চেক নিয়ে ওই এলাকার মানিকনগরে আসতে বলেন। সেখানে গেলে প্রধান শিক্ষক অফিশিয়াল কাজের কথা বলে তাঁকে নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু শিক্ষিকা অমত করলে তাঁকে কাজ শিখতে হবে—এমন কথা বলে যাওয়ার জন্য পীড়াপীড়ি করেন। পরে প্রধান শিক্ষকের সঙ্গে বোর্ডে যান। আসার পথে রিকশায় প্রধান শিক্ষক তাঁকে শ্লীলতাহানি করেন। অবশ্য এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘এগুলো মিথ্যা কথা।