News71.com
 Bangladesh
 14 Jun 17, 11:30 PM
 199           
 0
 14 Jun 17, 11:30 PM

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

নিউজ ডেস্কঃ বুধবার রাতে মহানগরীর রায়েরমহল এলাকার এ ঘট্নায় নিহত শাহাদাত হোসেন মোল্লা নগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৪ জন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি মুনীরা সুলতানা জানান, মুক্তিযোদ্ধা শাহাদাত রাত সাড়ে ৮টার দিকে রায়েরমহল হামিদনগর এলাকায় দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছিলেন।

তিনি জানান, এ সময় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে শাহাদাতসহ ৫ জন গুলিবিদ্ধ হন। দ্রুত তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। এডিসি মুনীরা জানান, গুলিবিদ্ধ মোস্তফা, লিয়াকত খান, রুবেল ও বুলবুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন