News71.com
 Bangladesh
 14 Jun 17, 11:18 PM
 208           
 0
 14 Jun 17, 11:18 PM

রাশিয়া সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।।

রাশিয়া সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।।

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারি সফরে রাশিয়া পৌঁছেছেন। রাশিয়া থেকে হেলিকপ্টার কিনতে আগ্রহী বাংলাদেশ। এ সংক্রান্ত চুক্তি করতেই মন্ত্রীর এই সফর বলে জানা গেছে। রাশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ রাশিয়ার সাধারণ সম্পাদক আবদুল ওহাব লিটন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দেশে জঙ্গিবাদ দমনে সরকারের ভূমিকার প্রশংসা করেন। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় রাশিয়া আওয়ামী লীগ মন্ত্রীকে ধন্যবাদ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,দেশে শান্তিশৃঙ্খরা বজায় রাখতে সরকার দিনরাত কাজ করে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিরাজমান সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন