News71.com
 Bangladesh
 14 Jun 17, 10:07 PM
 226           
 0
 14 Jun 17, 10:07 PM

টাঙ্গাইলে বিনামূল্যে ৩শ রোগীর রোগীর চোখের ছানি অপারেশন।।  

টাঙ্গাইলে বিনামূল্যে ৩শ রোগীর রোগীর চোখের ছানি অপারেশন।।   

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আজ বুধবার ৩শ চক্ষুরোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। টাঙ্গাইল জেলা ভিশন-২০২০ কমিটির উদ্যোগে এবং ন্যাশনাল আই কেয়ার,স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা এ কর্মসূচী বাস্তবায়ন করে। জানা যায়,বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের লক্ষে গতকাল মঙ্গলবার ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ৩ হাজার ৫শ রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৫০ জনকে ছানি অপারেশনের জন্য প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়। বাকিদের চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩শ চক্ষুরোগীকে বিনামূল্যে লেন্স সংযোজনসহ চোখের ছানি অপারেশন ও ওষুধপত্র সরবরাহ করা হয়। এছাড়া হাসপাতালে অবস্থানকালে তাদেরতাদের বিনা খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থাসহ অপারেশন পরবর্তী চিকিৎসা সেবা প্রদান করা হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল রোগীদের খোজ খবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ বিষয়ে প্রধান চিকিৎসক ডা. মো. আব্দুল কাদের বলেন,সমাজের অবহেলিত বয়োবৃদ্ধ ৩শ রোগীর ছানি অপারেশন করা হয়েছে। তাদের বিনামূল্যে থাকা-খাওয়া ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন