
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনেই ৩০৯৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়া ১৭ লাখ ৫১ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এসময় মামলা ও জরিমানা করা হয়।
এছাড়া ৮৭টি গাড়ি ডাম্পিং ও ৫২৫টি গাড়ি রেকারও করা হয়। হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।