News71.com
 Bangladesh
 14 Jun 17, 09:44 PM
 218           
 0
 14 Jun 17, 09:44 PM

কুমিল্লার মুরাদনগরে পাচারকালে ৩০ লাখ টাকাসহ পাচারকারী গ্রেফতার।।  

কুমিল্লার মুরাদনগরে পাচারকালে ৩০ লাখ টাকাসহ পাচারকারী গ্রেফতার।।   

নিউজ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগরে পাচারকালে হুন্ডির ৩০ লাখ টাকাসহ আতিকুর রহমান নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বিকেলে বাঙ্গরা বাজার থানা পুলিশ বাঙ্গরা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার দীঘিরপাড় গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়,আজ বুধবার বিকেলে বাঙ্গরা বাজার হয়ে হুন্ডির টাকা নিয়ে এক পাচারকারী যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পাচারকারী আতিকুর রহমানকে ৩০ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মনোয়ার হোসেন জানান,গ্রেফতারকৃত আতিকুর রহমান একজন হুন্ডি ব্যবসায়ী। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন