News71.com
 Bangladesh
 14 Jun 17, 09:40 PM
 242           
 0
 14 Jun 17, 09:40 PM

সাতক্ষীরায় ঘুষ নেওয়ায় সময় ভূমি কর্মকর্তা কাজী মনিরুর রশিদ ও তার সহযোগি হাতেনাতে ইউপি সদস্য গ্রেপ্তার।।  

সাতক্ষীরায় ঘুষ নেওয়ায় সময় ভূমি কর্মকর্তা কাজী মনিরুর রশিদ ও তার সহযোগি হাতেনাতে ইউপি সদস্য গ্রেপ্তার।।   

নিউজ ডেস্কঃ সাত হাজার টাকা ঘুষ নেওয়ার সময় সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী মনিরুর রশিদ ও তার সহায়তাকারী ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করেছে দুদক। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাদের আটক করা হয়। দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক ড. আবুল হোসেন জানান, আশাশুনি উপজেলার বকচরা গ্রামের ইউনুচ আলীর কাছে একটি জমির নামপত্তন করার জন্য সাত হাজার টাকা ঘুষ দাবি করেন ওই ভূমি কর্মকর্তা। যার সরকারি ফি মাত্র ১১৫০ টাকা। ইউনুচ আলী এ ঘটনাটি দুদককে জানালে আজ বুধবার দুপুরে উক্ত অফিসে দুদক অভিযান চালায়। সেখান থেকে ঘুষের সাত হাজার টাকাসহ ভূমি কর্মকর্তা মনিরুর রশিদ ও তার সহযোগী স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করা হয়।

শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান,বকচরা গ্রামের বৃদ্ধ ইউনুচের কাছে জমির নাম পত্তন বাবদ ৭ হাজার টাকা দাবি করেন ভূমি কর্মকর্তা মনিরুর রশিদ। তিনি আরও বলেন,আমি নিজেও ওই ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে ঘুষের টাকা কম নেওয়ার জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু তিনি তার কথা রাখেননি। ইউনুচ আলী এক পর্যায়ে বিষয়টি দুদককে জানিয়ে তাকে সাতহাজার টাকা ঘুষ দেন। পরে দুদক দুনীতিবাজ ভূমি কর্মকর্তা মনিরুল রশিককে ৭ হাজার টাকাসহ হাতে নাতে আটক করেন। এ সময় তার সহযোগী ইউপি সদস্য নজরুল ইসলামকেও আটক করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন