News71.com
 Bangladesh
 14 Jun 17, 08:45 PM
 190           
 0
 14 Jun 17, 08:45 PM

বর্তমান সরকার জনগন নয় বন্দুকের উপর ভরসা করেই ক্ষমতায় যেতে চায়।। বিএনপিনেতা রুহুল কবির রিজভী আহমেদ  

বর্তমান সরকার জনগন নয় বন্দুকের উপর ভরসা করেই ক্ষমতায় যেতে চায়।। বিএনপিনেতা রুহুল কবির রিজভী আহমেদ   

নিউজ ডেস্কঃ অন্তহীন ক্ষমতালিপ্সার কারণেই জনগণের বদলে বন্দুকের উপরই এই সরকারের ভরসা মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,এত বড় প্রাকৃতিক বিপর্যয়ে লাশের সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন সরকারপ্রধান ভ্রূক্ষেপহীন,নিরুদ্বেগে বিদেশ সফরে বেরিয়েছেন। সরকারের জনভিত্তি ধসে গেছে বলেই জনগণের বিপদের সময় নির্লজ্জ আচরণ করছেন ক্ষমতাসীনরা। এখন বিদেশিদের মন রক্ষার জন্যই প্রধানমন্ত্রী বিদেশে ছোটাছুটি করছেন। আজ দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন,গণতন্ত্র,সংসদীয় গণতন্ত্র,ভোটাধিকার,স্বচ্ছ নির্বাচন ও আইনের শাসনের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজন্ম বিতৃষ্ণা ছিলো। অন্তহীন ক্ষমতালিপ্সার কারণেই জনগণের বদলে বন্দুকের উপরই এই সরকারের ভরসা। তিনি বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত দুর্গত মানুষ এবং অসংখ্য লাশের স্তূপকে ডিঙিয়ে দেশের প্রধানমন্ত্রী এখন আনন্দভ্রমণে সুইডেন সফরে বেরিয়েছেন। ঠিক যেমনিভাবে ঘূর্ণিঝড় মোরা'আঘাত হানার সময় তিনি অস্ট্রিয়ার ভিয়েনা সফর করছিলেন। দেশে কোনো দুর্যোগ হলে অন্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিদেশ সফর বাতিল করে নিজ দেশে উপদ্রুত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। অবশ্য বিপদের সময় নিজ দেশের জনগণকে ফেলে চলে যাওয়া আওয়ামী লীগের ঐতিহ্য ও ইতিহাস।

সংবাদ সম্মেলনে রিজভী বৃহত্তর চট্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগে মানবিক বিপর্যয়ে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলপর্যায়ের নেতা-কর্মীদের যার যে সামর্থ্য আছে তা নিয়ে উপদ্রুত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন