News71.com
 Bangladesh
 14 Jun 17, 08:25 PM
 233           
 0
 14 Jun 17, 08:25 PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।।

নিউজ ডেস্কঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন,শিক্ষা ও গবেষণাসহ সকল বিষয়ে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হবে বিশ্বের অন্যতম বিদ্যাপীঠ।এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও যুগপোযুগী হিসেবে বিশ্ব মানের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যা করা প্রয়োজন সবই করা হবে।

আজ বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজে যোগদানকালে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ,বিভাগ ও দপ্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর উপাচার্যকে ফুল দিয়ে বরণ করেন। আজ বিকেলে নতুন উপাচার্য পীরগঞ্জের ফতেপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধীস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং ড. এম এ ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন