News71.com
 Bangladesh
 14 Jun 17, 07:26 PM
 203           
 0
 14 Jun 17, 07:26 PM

ঈদের নৌযাত্রা নিরাপদ করতে আগে ও পরের পাঁচ দিন বাল্কহেড কার্গো চলাচল বন্ধ থাকবে ।। নৌ-পরিবহনমন্ত্রী  

ঈদের নৌযাত্রা নিরাপদ করতে আগে ও পরের পাঁচ দিন বাল্কহেড কার্গো চলাচল বন্ধ থাকবে ।। নৌ-পরিবহনমন্ত্রী   

নিউজ ডেস্কঃ লঞ্চ চলাচল নির্বিঘ্ন রাখতে ঈদের আগে ও পরের পাঁচদিন বাল্কহেড কার্গো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বুধবার রাজধানীর সদরঘাটে সম্প্রসারিত টার্মিনাল ভবন,সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত আরসিসি রাস্তা ও লালকুঠি মিনি পার্কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দময় করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নৌ-পথে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। এ ব্যাপারে যাত্রী সাধারণকে সচেতন হতে হবে। যাত্রীদের উদ্দেশে শাজাহান খান বলেন,‘ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে উঠবেন না। ২০১৬ সালে কোনো লঞ্চডুবি হয়নি। ২০১৭ সালকেও নৌদুর্ঘটনামুক্ত বছর হিসেবে দেখতে চাই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন নৌ-পরিবহন সচিব অশোক মাধব রায়,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম,বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রকৌশলী ড. জ্ঞান রঞ্জন শীল,নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. শফিকুল ইসলাম।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন