News71.com
 Bangladesh
 14 Jun 17, 07:17 PM
 235           
 0
 14 Jun 17, 07:17 PM

আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে ।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে ।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

নিউজ ডেস্কঃ ব্যাংক গ্রাহকদের ওপর আরোপিত আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার (১৪ জুন) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান,এ নিয়ে সংসদে আলোচনা হয়েছে। আবগারি শুল্কের হার কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সংসদে আবগারি শুল্কের হার নিয়ে কথা বলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এম এ মান্নান এ বিষয়ে কথা বলার অথরিটি নয়।

গত মঙ্গলবার (১৩ জুন) জাতীয় সংসদে ব্যাংক হিসাবে বাজেটে প্রস্তাবিত বাড়তি আবগারি শুল্ক তুলে নেওয়ার বিষয়ে সরকারের উচ্চ মহলে 'চিন্তা-ভাবনা'চলছে বলে আশ্বস্ত করেন অর্থ প্রতিমন্ত্রী। এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলেও সংসদে বাজেট নিয়ে সাধারণ আলোচনায় তিনি জানান। গত ১ জুন অর্থমন্ত্রীর ঘোষিত বাজেটে ব্যাংক গ্রাহকদের ওপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করার পর থেকেই এ নিয়ে আলোচনা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন