News71.com
 Bangladesh
 14 Jun 17, 03:59 PM
 214           
 0
 14 Jun 17, 03:59 PM

ফরিদপুরে ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

ফরিদপুরে ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

নিউজ ডেস্কঃ ফরিদপুর শহরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে কোতোয়ালি থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এখলাসুর রহমান জানান, এ মামলার এজাহারভুক্ত দুই আসামি সাব্বির হোসেন (১৯) ও উজ্জ্বল সিকদারকে (২৬) সোমবার গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত শনিবার রাতে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, অপু নামের স্থানীয় এক তরুণ ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। শনিবার রাতে আলীপুর এলাকার একটি স্কুলের কাছে নিয়ে মেয়েটিকে ওই তরুণ ও তাঁর সাত-আটজন বন্ধু ধর্ষণ করেন।ওই ছাত্রী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন