News71.com
 Bangladesh
 14 Jun 17, 03:53 PM
 190           
 0
 14 Jun 17, 03:53 PM

জঙ্গিদের অর্থসহায়তার অভিযোগে গ্রেপ্তার করা ইমরানকে জিজ্ঞাসাবাদ চলছে।

জঙ্গিদের অর্থসহায়তার অভিযোগে গ্রেপ্তার করা ইমরানকে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজ ডেস্কঃ জঙ্গিদের অর্থসহায়তার অভিযোগে গ্রেপ্তার করা জেমটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। র্যাবের সূত্র বলেছে, ইমরানকে জিজ্ঞাসাবাদে জানা গেছে ২০১১ সাল পর্যন্ত তিনি ওই গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। বছর খানেক পর তিনি এমডি হন। জঙ্গিবাদেও উদ্বুদ্ধ হন একই সময়ে।

গতকাল মঙ্গলবার র্যাব কর্মকর্তারা বলেন, ইমরান আহমেদ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বিস্তারে কাজ করেছেন। অন্যদিকে সিরিয়াতেও লোক পাঠিয়েছেন। সর্বশেষ তিনি মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে মিলে ওহির আলো নামে একটি ওয়েবসাইট চালাচ্ছিলেন। ইমরান গুলশান, বনানী ও মিরপুর অঞ্চলে জেএমবির সদস্য বাড়ানোর কাজ করতেন। সম্প্রতি ঢাকায়, কুমিল্লার বুড়িচং, টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবির, রাজশাহী, চট্টগ্রাম ও কিশোরগঞ্জের বাজিতপুরে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর জন্য ঢাকায় বৈঠকও করেন।

র্যাব-১১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলেপউদ্দীন বলেন, ইমরান আহমেদ অন্য একটি মামলায় রিমান্ডে র্যাবের কাছে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ইমরান আহমেদকে গত শনিবার গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব-১১। সোমবার রূপগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
র্যাব-১১-এর একটি সূত্র বলেছে, ইমরান ছাত্রদল করতেন। উচ্চমাধ্যমিকের পর তিনি আর লেখাপড়া করেননি। জিগাতলা এলাকায় ভাঙচুরের ঘটনায় দুবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন। মুক্তির পর তিনি ব্যবসায় মন দেন।
ইমরান আহমেদের পৈতৃক বাড়ি রাজধানীর মহাখালীতে। সেখানে পাঁচতলা বাড়ির দোতলায় তিনি একাই থাকতেন।

রূপগঞ্জ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ইমরান আহমেদসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে সাজিদ ওরফে আইয়ূব বাচ্চু ওরফে লালও রয়েছেন।কয়েক দিন আগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছিলেন, অভিযানে মুসার মৃত্যুর পর নব্য জেএমবির সামরিক বিভাগের দায়িত্ব নিয়েছেন আইয়ূব বাচ্চু। তিনি সিলেটের আতিয়া মহলে অভিযানের আগে সেখানে ছিলেন। সাভারের যে বাড়িটিতে পুলিশ অভিযান চালায়, সেখান থেকেও আইয়ূব বাচ্চু পালিয়ে যান। র্যাব বলেছে, এই আইয়ূব বাচ্চু আতিয়া মহল থেকে পালিয়ে এসে ইমরান আহমেদের কাছে আশ্রয় নিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন