News71.com
 Bangladesh
 14 Jun 17, 03:12 PM
 221           
 0
 14 Jun 17, 03:12 PM

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত অব্যাহত ।।  

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত অব্যাহত ।।   

নিউজ ডেস্কঃ দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় উপকূলীয় এলাকায় দমকাসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস আরো জানিয়েছে,চট্টগ্রাম ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের প্রভাবে চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এতে উত্তর বঙ্গোপসাগর,বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে,যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর,রাজশাহী,ময়মনসিংহ,ঢাকা,খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকাসহ ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়ার এ পূর্বাভাস সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন