News71.com
 Bangladesh
 14 Jun 17, 03:05 PM
 269           
 0
 14 Jun 17, 03:05 PM

২ লাখ ১৭ হাজার ৪৪০ জন মহিলাকে আইজিএ প্রশিক্ষণ দেয়া হবে।। সংসদে প্রতিমন্ত্রী মেহের আফরোজ    

২ লাখ ১৭ হাজার ৪৪০ জন মহিলাকে আইজিএ প্রশিক্ষণ দেয়া হবে।। সংসদে প্রতিমন্ত্রী মেহের আফরোজ      

নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন,ইনকাম জেনারেটিং এক্টিবেটিস (আইজিএ) ট্রেনিং অব ওমেন অ্যাট উপজেলা লেভেল’ প্রকল্পের আওতায় সরকার ২ লাখ ১৭ হাজার ৪৪০ জন মহিলাকে আইজিএ প্রশিক্ষণ প্রদান করবে। তিনি আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,গ্রামের অসহায় মহিলাদের সহায়তার জন্য সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ২৫০৫৬.২২ লাখ টাকা ব্যয়ে ‘ইনকাম জেনারেটিং এক্টিবেটিস (আইজিএ) ট্রেনিং অব ওমেন অ্যাট উপজেলা লেভেল’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের ৪২৬টি উপজেলা, ৮টি বিভাগীয় শহর ও ৬৪টি জেলা শহরে দরিদ্র মহিলাদের স্থানীয় চাহিদার ভিত্তিতে ২টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি জানান,চলতি বছরের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর মেয়াদে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন