News71.com
 Bangladesh
 14 Jun 17, 03:02 PM
 270           
 0
 14 Jun 17, 03:02 PM

রৌমারী সীমান্তে বিএসএফের ছোড়া পাথরে নিহত নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার।।  

রৌমারী সীমান্তে বিএসএফের ছোড়া পাথরে নিহত নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের ছোড়া পাথরে আঘাতপ্রাপ্ত নিখোঁজ বাংলাদেশি যুবক নুর হোসেনের (২৫) মরদেহ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে রৌমারি সদর উপজেলার বারবান্দা গ্রামে জিনজিরা নদীতে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। নুর হোসেন ওই গ্রামের মৃত মুন্নু মিয়ার ছেলে।

গত সোমবার গভীর রাতে কালো নদীর উপর কালোরচর ব্রিজের নিচ দিয়ে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু পাচার করে আনার সময় ভারতের সাহাপাড়া ক্যাম্পের টহলরহত বিএসএফ সদস্যরা তাদের উপর পাথর নিক্ষেপ করে। এতে নুর হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে ডুবে যান। রৌমারি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন