News71.com
 Bangladesh
 14 Jun 17, 02:33 PM
 228           
 0
 14 Jun 17, 02:33 PM

ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে তীব্র যানজট।।  

ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে তীব্র যানজট।।   

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকালে এ যানজটের সৃষ্টি হয়। এর আগে মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় বংশাই নদীর ব্রিজের এক পাশের স্লাব ভেঙে পড়ে। পুলিশ ও এলাকাবাসী জানান,গতকাল মঙ্গলবার বিকেলে কালিয়াকৈ উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওপর বংশাই নদীর ব্রিজের স্লাব ভেঙে পড়ে। এরপর থেকে ওই ব্রিজের ওপর একলেন দিয়ে গাড়ি চলাচল করছে। যার ফলে গাজীপুরে কালিয়াকৈর মৌচাক থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে চন্দ্রা জিরানী পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। পুলিশ যানজট নিরসনে কাজ করছে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানিয়েছেন,ব্রিজ ভেঙে পড়ায় যানবাহন চলাচলে ধীরগতি হয়েছে। ফলে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে ভেঙে যাওয়া ব্রিজের মেরামত করা হচ্ছে এবং পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন