News71.com
 Bangladesh
 14 Jun 17, 11:42 AM
 236           
 0
 14 Jun 17, 11:42 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঝড়ে আম কুড়ানোর সময় এ ঘটনার শিকার হন তাঁরা। মৃত দুজন হলো উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের চকশ্রীরামপুর গ্রামের কবির হোসেনের ছেলে স্কুলছাত্র ইসমাইল হোসেন (১৬) ও বাগবাড়ি গ্রামের কলিমুদ্দীনের মেয়ে ময়না খাতুন (৩৫)।

দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঝড়ে আম কুড়ানোর সময় বজ্রপাতের শিকার হন তাঁরা। এতে ঘটনাস্থলেই ময়না খাতুন মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইসমাইল হোসেন। একই সময় চকশ্রীরামপুর গ্রামের প্রথম শ্রেণিতে পড়ুয়া তাজিম (৭) নামের এক শিশু বজ্রপাতে আহত হয়েছে বলেও ইউপি চেয়ারম্যান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন