News71.com
 Bangladesh
 14 Jun 17, 01:49 AM
 247           
 0
 14 Jun 17, 01:49 AM

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননে গেলেন বাংলাদেশ নৌ-বাহিনীর ১৩৫ সদস্য।।

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননে গেলেন বাংলাদেশ নৌ-বাহিনীর ১৩৫ সদস্য।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ নৌ-বাহিনীর ১৩৫ সদস্যের প্রথম দল গতকাল সোমবার রাতে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন BANCON-8 এ যোগ দিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। যারা আলী হায়দার এবং নির্মূল'নামক নৌ জাহাজে করে ওই মিশনে অংশগ্রহণ করবেন। বিএনএস ঈসা খাঁর কমান্ডিং অফিসার কমোডর এম মুসা এয়ারপোর্টে নৌ-বাহিনীর সদস্যদের বিদায় জানান। নৌ-বাহিনীর দ্বিতীয় গ্রুপের অন্য ১৩৫ জন সদস্য আগামী ২৩ জুন লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেবেন।

উল্লেখ্য,২০১০ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার পর বাংলাদেশ নৌ-বাহিনী 'বিএনএস ওসমান এবং বিএনএস মধুমতি'পাঠিয়ে শান্তি চুক্তিতে নতুন মাত্রা যুক্ত করেছেন। এর পাশাপাশি নৌ-বাহিনী সন্দেহভাজন জাহাজ এবং বিমানের উপর গুপ্তচরবৃত্তি,দুর্ঘটনা থেকে জাহাজ উদ্ধার,মেরিটাইম হস্তক্ষেপ অপারেশন পরিচালনা করে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন