
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন,২০১৭-১৮ অর্থবছরে সরকার যে বাজেট দিয়েছে তা জনগণ গ্রহণ করেনি। জনগণের উপর করের বোঝা চাপানো হয়েছে। আশা করি সরকার বাজেটে সংশোধনী আনবেন এবং জনকল্যাণ মুখী করবেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।
এ সময় জাপা চেয়ারম্যান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন,আমাদের দলকে আগামী নির্বাচনের জন্য শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। দলের মধ্যে কোনো দ্বিধা-বিভক্তি রাখা যাবে না। আমাদের হারানো আসনগুলো ফিরিয়ে আনতে পারলে আমরা আমাদের হারানো গৌরব ফিরে পাব। সেই লক্ষ্যেই আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন,চট্টগ্রামে ভূমি ধসে ছয়জন সেনা সদস্যসহ যে সকল সাধারণ মানুষ নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। সেনা সদস্যরা জনগণের কল্যাণে জীবন দিয়েছেন। আল্লাহ্ যেন তাদের জান্নাতবাসী করেন।