News71.com
 Bangladesh
 14 Jun 17, 01:42 AM
 226           
 0
 14 Jun 17, 01:42 AM

বিএআরআই'র ৫১২টি উচ্চ ফলনশীল জাত এবং ৯ শতাধিক প্রযুক্তি উদ্ভাবন।।

বিএআরআই'র ৫১২টি উচ্চ ফলনশীল জাত এবং ৯ শতাধিক প্রযুক্তি উদ্ভাবন।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এ পর্যন্ত ২০৮টি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল জাত এবং ৯ শতাধিক প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল জাত ও প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে গম,তেলবীজ,ডালশস্য,আলু, সবজি,মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা এবং কর্মসূচি প্রণয়ন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠানে বিএআরআই এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ১৫ দিনব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ,বিএআরআই এর পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বীরেশ কুমার গোস্বামী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার বক্তব্য রাখেন। বিএআরআই'র গবেষণা কার্যক্রম ও সাফল্যের উপস্থাপনা করেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট'র পরিচালক (গবেষণা) ড. লুৎফর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন