News71.com
 Bangladesh
 13 Jun 17, 03:39 PM
 268           
 0
 13 Jun 17, 03:39 PM

বাঙ্গালী মেয়ের জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে জনপ্রিয় ইংরেজি উপন্যাস 'নিউলিওয়েডস'

বাঙ্গালী মেয়ের জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে জনপ্রিয় ইংরেজি উপন্যাস 'নিউলিওয়েডস'

নিউজ ডেস্কঃ নিউলিওয়েডস উপন্যাসের প্রচ্ছদআমেরিকার মূলধারার কোনো লেখকের বইয়ের মূল চরিত্রে বাংলাদেশের একটি সাধারণ মেয়ের কাহিনি স্থান পেয়েছ দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক। বইটি বাজারে এসেছিল বেশ কয়েক বছর আগে, যেখানে মূল চরিত্রে একজন বাংলাদেশি মেয়ে। শুধু তাই না উপন্যাসের স্থান হিসেবে চিত্রিত হয়েছ ঢাকা, সাতক্ষীরাসহ নিউইয়র্কের রকচেষ্টার কাউন্টি। লেখিকা নেল ফ্রুডেনবার্গ আমেরিকার একটি সংস্থার ফেলো হিসেবে উপন্যাসটি লিখেছিলেন। লেখিকা মূল কাহিনিটা একজন বাংলাদেশি মহিলার কাছে শুনে নিজের মাধুরী মিশিয়ে গল্পটি লিখেছেন। গল্পের প্রয়োজনে একাধিক বার বাংলাদেশে গিয়েছেন।

২৪ বছর বয়সী বাংলাদেশের মধ্যবিত্ত ঘরের মেয়ে আমিনা। মধ্যবিত্ত ঘরের হলেও বাবা অনেক পয়সা খরচ করে মেয়েকে পাঠিয়েছেন ইংরেজি মাধ্যম স্কুলে। আমিনা অনলাইন ডেটিং সাইট থেকে প্রেমে পড়ে নিউইয়র্কের রকচেষ্টার কাউন্টির ৩৪ বছর বয়সী শ্বেতাঙ্গ ইঞ্জিনিয়ার জর্জ স্টিলম্যানের সঙ্গে। জর্জ মনে করেছে আমিনা অন্যান্য আমেরিকার মেয়েদের মতো তাঁকে নিয়ে খেলবে না। অল্প দিনের মধ্যই দুজনের মধ্য প্রেম গভীরতর হয়। আমিনা জর্জ এর সঙ্গে মিলিত হতে একাই চলে আসে আমেরিকায়। আমিনা যখন আমেরিকায় আসে তখনই শুরু হয় সাংস্কৃতিক সংঘাত। বাবা মায়ের একমাত্র মেয়ে আমিনার ধারণা ছিল আমেরিকা আসার কিছুদিনের মধ্যেই সে বাবা-মাকে আমেরিকায় নিয়ে আসতে পারবে। কিন্তু বাস্তবে দেখা যায় বিষয়টি তত সহজ নয়। আমিনা ইসলামিক রীতিতে বিয়ে করতে রকচেস্টার ইসলামিক সেন্টারে সঙ্গে যোগাযোগ করে। তাঁদের সঙ্গে ভুল বোঝা-বুঝির কারণে বিয়েটা হয় না। আমিনা জর্জ-এর সঙ্গেই থাকে।


আমিনা আমেরিকার নতুন জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। অল্পদিনেই শিখে যায় কেমন করে স্নো পরিষ্কার করতে হয়, পেয়ে যায় ড্রাইভিং লাইসেন্স। কাজ পেয়ে যায় স্থানীয় একটি স্টারবক্স-এ। সঙ্গে সঙ্গে চলতে থাকে ইংরেজি শিক্ষার চেষ্টা, আমেরিকার সিটিজেনশীপ পরীক্ষায় পাশ করতে যা শিখতে হবে তাও চালতে থাকে সমান তালে। আমিনা প্রতিদিন নিয়ম করে কথা বলে মায়ের সঙ্গে ফোনে কথা বলে। আর ভাবে মা আসার পর সে বাচ্চা নেবে।বইটির দ্বিতীয় অংশের দৃশ্যপট ঢাকা ও গ্রামে। আমেরিকার সিটিজেন হয়ে আমিনা আসে বাংলাদেশে। এদিকে জর্জ চাকরি থেকে সাময়িক ছাঁটাই (লেড অফ) হয়। ঘটনাচক্রে সে জানতে পারে জর্জ-এর প্রাক্তন প্রেমিকার কথা। আমিনা দেশে আসার পর সেও তাঁর বাল্য-প্রেমিক নাসিরের সঙ্গে মিসতে থাকে। নাসিরের প্রতি তাঁর দুর্বলতা দেখা দেয়। আমেরিকান অ্যামব্যাসি থেকে তাঁর বাবার ভিসার আবেদন নাকচ হয়। একটা সময় মনে হয় জর্জ আর আমিনার সম্পর্ক প্রায় শেষ হয়ে যাবে। ঘটনা সহসা নাটকীয় মোড় নেয়।জর্জ আমিনাকে ফোন করে জানায় সে আবার চাকরি পেয়েছ এবং সে ধর্মান্তরিত হয়ে ইসলামিক রীতিতে আমিনাকে বিয়ে করতে চায়।

জর্জ আরও জানায় রকচেস্টারে ইংরেজি শিক্ষার সময় আমিনা একটি রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আর সেটাতে সে বিজয়ী হয়ে ১০ হাজার ডলার পেয়েছ। আমিনার বাবার ভিসার পুন আবেদনে ভিসা পেয়ে যান এবং উপন্যাসটির একটি সুখী সমাপ্তি ঘটে। সংক্ষেপে এই হলো গল্পের প্লট।ইংরেজি ভাষার উপন্যাসটি ভিন দেশিদের কাছে সমাদৃত হলেও বাঙালি পাঠক হিসেবে আমার কাছে অনেক কিছুই বিশ্বাসযোগ্য মনে হয়নি। বিশেষ করে বাংলাদেশের একটি মেয়ের একা নিউইয়র্ক চলে আসা। তবে উপন্যাসের বিভিন্ন অংশে লেখক ঢাকা ও গ্রামের চিত্র খুব চমৎকার ভাবে অঙ্কন করেছেন। ঢাকার জ্যাম, রিকশা, গ্রামের বিভিন্ন খেলা, হাসপাতালের নোংরা পরিবেশ, এয়ারপোর্টের হলুদ প্লাস্টিকের চেয়ার কিছুই চোখ এড়ায়নি লেখিকার। সর্বোপরি একটি ইংরেজি উপন্যাসে বাংলাদেশ আর বাঙালি চরিত্র অঙ্কনের জন্য লেখিকাকে ধন্যবাদ দিতেই হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন