News71.com
 Bangladesh
 13 Jun 17, 03:36 PM
 219           
 0
 13 Jun 17, 03:36 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগুনে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগুনে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িতে আগুন লেগে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধূ দগ্ধ হয়ে মারা গেছেন।সোমবার রাতে উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর সিমাবাড়ি গ্রামে ওসমান গনি তালুকদারের বাড়িতে আগুন এ ঘটনা ঘটে। ফাতেমা বেগমের স্বামী ওসমান গনি জানান, তিনি সিরাজগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং সেখানে থাকেন। তার ৫ ছেলে-মেয়ে সবাই বাইরে থেকে লেখাপড়া করে। বাড়িতে ফাতেমা বেগম একাই থাকতেন। তিনি কিছুটা অসুস্থও ছিলেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে তার স্ত্রী আর বের হতে পারেনি। বাড়িতে দগ্ধ হয়ে মারা যায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দিয়ানাতুল দিনার জানান, খবর পেয়ে রাত সোয়া ২ টার দিয়ে তারা ঘটনাস্থলে পৌছান এবং আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন। এসময় ঘরের মধ্যে কোন ব্যক্তি ছিল কিনা তারা বুঝতে পারেননি। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ফাতেমা বেগমের লাশ দেখতে পান। এব্যাপারে উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আগুন লাগার ঘটনা জানার পর পুলিশ দ্রুত অলিপুর গ্রামে যায় এবং সেখানে অগ্নিদগ্ধ ফাতেমার লাশ দেখতে পায়।তিনি আরও জানান, উল্লাপাড়া থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন