News71.com
 Bangladesh
 13 Jun 17, 10:58 AM
 257           
 0
 13 Jun 17, 10:58 AM

বেনাপোলে ৩৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ ৩ চোরাচালানী আটক।।  

বেনাপোলে ৩৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ ৩ চোরাচালানী আটক।।   

নিউজ ডেস্কঃ বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ৩৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ তিন চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার (১২ জুন) সন্ধ্যায় ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করে।

বিজিবি জানায়,গোপন খবরের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে কাগজপত্র বিহীন প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করা হয়। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাস চালকসহ তিন চোরাচালানীকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান,তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন