
নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. জাকির হোসেন জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। তাক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।