News71.com
 Bangladesh
 13 Jun 17, 10:39 AM
 261           
 0
 13 Jun 17, 10:39 AM

প্রবল বর্ষায় বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধস, নিহত ৫।।

প্রবল বর্ষায় বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধস, নিহত ৫।।

 

নিউজ ডেস্কঃ বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে জেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার ত্রিপুরা পাড়াসহ কয়েকটি দুর্গম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুইজন। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির পর পাহাড়ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন শহরের আগাপাড়ার একই পরিবারের শুভ বড়ুয়া (৮),মিঠু বড়ুয়া (৬),লতা বড়ুয়া (৫) ও কালাঘাটা কবরস্থান এলাকার রেবি ত্রিপুরা (১৮)। এ ছাড়া নিখোঁজ রয়েছেন জাইল্লাপাড়ায় একই পরিবারের মা কামরুন্নাহার ও মেয়ে সুফিয়া (২০)। সদর থানার ওসি রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন