
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে পেছনের দিকে ঠেলে দিতে বরাবরই একটি মহল কাজ করছে। কিন্তু প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভুমিকার কারণে আজ বাংলাদেশ জঙ্গিবাদ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সরকারের উন্নয়নে অংশ নিচ্ছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। গতকাল রবিবার সন্ধ্যায় ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সংগঠনের সভাপতি মমতাজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ,জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাজী আমিন আহমেদ,ইয়াসির মিয়া,প্রকৌশলী আশরাফ উদ্দিন,বীর মুক্তিযোদ্বা এম এ কাশেম, ইউসুফ মাহমুদ ফরাজি,কাসেম মজুমদার,তাজুল ইসলাম মজুমদার,অয়াজিউল্লাহ,অ্যাডভোকেট মাহমুদ হাসান শামিম,কাজী নেয়ামুল বশির,মার্শেল কবির পান্নু,হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে জেদ্দাস্থ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে আমু হুন্ডি পরিহার করে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।