News71.com
 Bangladesh
 12 Jun 17, 09:39 PM
 268           
 0
 12 Jun 17, 09:39 PM

নাটোরে টিসিবি’র পণ্য উত্তোলন না করে ডিও লেটার বিক্রির অপরাধে ডিলারকে অর্থদণ্ড।।  

নাটোরে টিসিবি’র পণ্য উত্তোলন না করে ডিও লেটার বিক্রির অপরাধে ডিলারকে অর্থদণ্ড।।   

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার জন্য বরাদ্দকৃত টিসিবি’র পণ্য উত্তোলন না করে ডিও লেটার বিক্রির অপরাধে আওয়াল হোসেন নামের এক টিসিবি ডিলারের ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহিরের ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার এই রায় প্রদান করেন। আওয়াল হোসেন উপজেলার কেশবপুর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। উপজেলা প্রশাসনের নির্দেশে সোমবার দুপুরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে।

উল্লেখ্য লালপুরের ৫ জন টিসিবি ডিলারের মধ্যে একজন ডিও বিক্রি করে দেন এবং অপর ৪ জন লোকসানের আশঙ্কায় টিসিবির পণ্য উত্তোলন করেননি। ফলে এবছর রমজানে এ উপজেলার মানুষ ন্যায্য মূল্যের টিসিবির পণ্য (চিনি,সোয়াবিন তেল, মসুর ডাল,ছোলা) থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন