News71.com
 Bangladesh
 12 Jun 17, 07:50 PM
 253           
 0
 12 Jun 17, 07:50 PM

ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জুলফিকুর রহমান।।  

ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জুলফিকুর রহমান।।   

নিউজ ডেস্কঃ মো. জুলফিকুর রহমানকে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মো. জুলফিকুর রহমান একজন পেশাদার কূটনীতিক। তিনি ৯ম বিসিএস (পররাষ্ট্র) এর মধ্যদিয়ে ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। তাঁর বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তুরস্ক, ভারতে ডেপুটি হাইকমিশনার,নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মানামা,লস এঞ্জেলসে বাংলাদেশের মিশনে কাজ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,মো. জুলফিকুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এছাড়া প্যারিস ইউনিভার্সিটি থেকে ডিইএসএস (মাস্টার্স ইন ডিপ্লোম্যাসি এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অব ইন্টারন্যাশনাল অরগানাইজেশন) ডিগ্রী নেন। এছাড়া দেশ ও বিদেশে থেকে তিনি আরো অনেক পেশাগত কোর্স সম্পন্ন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন