News71.com
 Bangladesh
 12 Jun 17, 07:47 PM
 198           
 0
 12 Jun 17, 07:47 PM

চট্টগ্রাম বন্দরে ডুবে গেল ক্লিংকারবাহী দুটি লাইটার জাহাজ।।  

চট্টগ্রাম বন্দরে ডুবে গেল ক্লিংকারবাহী দুটি লাইটার জাহাজ।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সিমেন্টের ক্লিংকারবাহী দুটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ সোমবার দুপুরে সাগরের উত্তাল ঢেউয়ে লাইটার দুটি ডুবে যায়। তবে জাহাজের নাবিকরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ,ওয়াটার ট্রান্সপোর্ট সেল ও লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের দিকে রওয়ানা দেয় হাজী কায়েস ও অলিম্পিক-২। কিছুদূর যাওয়ার পর উত্তাল ঢেউয়ে একপাশে কাত হয়ে ডুবতে থাকে লাইটার দুটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন