
নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে অস্ত্রসহ লিল্টু হোসেন (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পুলিশের একটি দল গাংনী-সাহারবাটি সড়কের এবাদত খানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি এলজি শাটারগান উদ্ধার করা হয়। লিল্টু হোসেন গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের শামসুল হকের ছেলে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,লিল্টু সাহারবাটি গ্রামের ইবাদত খানা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি এলজি শাটারগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র মাদক ও ডাকাতিসহ অন্তত আটটি মামলা রয়েছে।