News71.com
 Bangladesh
 12 Jun 17, 02:38 PM
 291           
 0
 12 Jun 17, 02:38 PM

ঈদে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে ২২ জুন থে‌কে চলবে সাত জোড়া বিশেষ ট্রেন।।  

ঈদে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে ২২ জুন থে‌কে চলবে সাত জোড়া বিশেষ ট্রেন।।   

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২২ জুন থে‌কে চলা শুরু করবে সাত জোড়া বিশেষ ট্রেন। এসব বিশেষ ট্রেন ২৫ জুন পর্যন্ত ঢাকা থেকে যাত্রী নেবে। আর ঢাকায় যাত্রী ফেরত আনবে ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। আজ সোমবার সকালে রেলও‌য়ের ডি‌জি আমজাদ হো‌সেইন এ তথ্য জানিয়েছেন।ডি‌জি আমজাদ হো‌সেইন ব‌লেন,যাত্রীর চা‌হিদা বি‌বেচনা করে ২৩ জু‌নের প‌রিব‌র্তে রাজশাহী ও পাবর্তীপুরগামী ট্রেন ২২ জুন থেকে চলা শুরু কর‌বে। এসব বিশেষ ট্রে‌নের টিকিট আজকা‌লের ম‌ধ্যে ছাড়া হ‌বে। রাজশাহী আর পার্বতীপুর ছাড়া বা‌কি যেসব স্পেশাল ট্রেন ২৩ জুন থেকে চলা শুরু করবে সেগু‌লো হ‌লো দেওয়ানগঞ্জ স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা। চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম।

এসব ট্রেনের টি‌কিট ১৪ জুন থেকে বি‌ক্রি হ‌বে। তাছাড়া ঈদের দিন সোলাকিয়া স্পেশাল-১ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার। একই দিন শোলাকিয়া স্পেশাল-২ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে। ২১ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। নতুন ট্রেন ঈদের আগে ১৭ জুন পার্বতীপুর-দিনাজপুর-পঞ্চগড়ে একজোড়া আন্তঃনগর শাটল ট্রেন চালু হবে ব‌লে রেলও‌য়ে সূত্র জা‌নি‌য়ে‌ছে।

১২ জুন বিক্রি হচ্ছে ২১ জুনের টিকিট,১৩ জুন বিক্রি করা হবে ২২ জুনের টিকিট। ১৪ জুন বিক্রি হবে ২৩ জুনের টিকিট। ১৫ জুন বিক্রি হবে ২৪ জুনের টিকিট,আর ১৬ জুন বিক্রি হবে ২৫ জুনের টিকিট। এদিকে,ঈদ ফেরত যাত্রীদের জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে ১৯ জুন বিক্রি হবে ২৮ জুনের ফিরতি টিকিট, ২০ জুন বিক্রি করা হবে ২৯ জুনের টিকিট,২১ জুন বিক্রি হবে ৩০ জুনের টিকিট,২২ জুন বিক্রি হবে ১ জুলাইয়ের টিকিট এবং ২৩ জুন বিক্রি হবে ২ জুলাইয়ের ফিরতি টিকিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন