News71.com
 Bangladesh
 12 Jun 17, 11:33 AM
 246           
 0
 12 Jun 17, 11:33 AM

মেহেরপুরে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন সন্ত্রাসী নিহত।।  

মেহেরপুরে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন সন্ত্রাসী নিহত।।   

নিউজ ডেস্কঃ মেহেরপুর মুজিবনগর উপজেলায় সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’একজন নিহত হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলায় মোনাখালী গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত ব্যক্তি সন্ত্রাসী হতে পারেন বলে পুলিশের ধারণা। পুলিশের দাবি,ঘটনাস্থল থেকে ১টি এলজি শাটারগান,কার্তুজের ২টি খোসা,৪টি তাজা কার্তুজ,৩টি বোমা ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মুজিবনগর থানার পুলিশের ভাষ্য,গতকাল রাত দুইটার দিকে মোনাখালী গ্রামের কোমরগর্ত মাঠের একটি বটগাছের আশপাশে গোলাগুলির শব্দ পাওয়া যায়। ওসি মনিরুল ইসলামসহ পুলিশের তিনটি দল ঘটনাস্থলের কাছাকাছি যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে একজনের গুলিবিদ্ধ লাশ পায় পুলিশ। মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব বলেন,নিহত ব্যক্তি সন্ত্রাসী হতে পারেন বলে তাঁরা ধারণা করছেন। তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পুলিশ জানায়,ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন