News71.com
 Bangladesh
 12 Jun 17, 11:25 AM
 270           
 0
 12 Jun 17, 11:25 AM

রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ঘেরাও, ৩ জঙ্গি আটক।।  

রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ঘেরাও, ৩ জঙ্গি আটক।।   

নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোরের মন্ডুমালা পৌর এলাকারা দাঙ্গাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সুইসাইডাল ভেস্টসহ বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য। গতকাল রবিবার রাত ১২টার পর থেকে এ অভিযান শুরু হয়। আটককৃতরা হলো,ইব্রাহীম ইশ্রাফিল ও রবিউল। তাদের মধ্যে ইব্রাহীম ও ইশ্রাফিল দুজন সহোদর।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুবিত চৌধুরী। তিনি জানান,গতকাল রবিবার রাত ১২ টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী জেলা পুলিশের যৌথ এ অভিযান শুরু হয়। এসময় তানোরের ওই বাড়িটি থেকে আত্মঘাতি বোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন