News71.com
 Bangladesh
 12 Jun 17, 11:24 AM
 222           
 0
 12 Jun 17, 11:24 AM

টাঙ্গাইলে পুলশের অভিযানে শিবিরের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার।।  

টাঙ্গাইলে পুলশের অভিযানে শিবিরের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার।।   

নিউজ ডেস্কঃ গতকাল রবিবার রাত আট থেকে টাঙ্গাইল শহরের সন্তোষ এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে টাঙ্গাইল থানা পুলিশ। ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে ১২টি বোমা ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধারের কথাও জানানো হয়। টাঙ্গাইল থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া জানান,গ্রেপ্তারকৃতরা জেলায় বড় কোনো নাশকতা করার জন্য গোপন বৈঠকে ওই ছাত্রবাসে মিলিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন,তাদের কাছ থেকে বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাদের বাকী সঙ্গিদের গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে। আজ সোমবার সকাল ১০টায় প্রেসব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি নাজমুল হক ভূইয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন