News71.com
 Bangladesh
 12 Jun 17, 01:24 AM
 243           
 0
 12 Jun 17, 01:24 AM

মানবাধিকারনেত্রী সুলতানা কামালকে হত্যার হুমকির প্রতিবাদে জয়পুরহাটে সভা  

মানবাধিকারনেত্রী সুলতানা কামালকে হত্যার হুমকির প্রতিবাদে জয়পুরহাটে সভা   

নিউজ ডেস্কঃ মানবাধিকারনেত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হত্যার হুমকি এবং মিথ্যা অপপ্রচারকারীদের বিচার ও শাস্তির দাবিতে গতকাল রোববার প্রতিবাদ সভা হয়েছে। জয়পুরহাটে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ সভা হয়। জয়পুরহাট শহরের কাঁচাবাজার এলাকায় অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে ওই প্রতিবাদ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল হক। বক্তব্য দেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, আইনজীবী মোমিন আহম্মেদ চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিসির নির্বাহী পরিচালক দেওয়ান মো. কামরুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএমএসের নির্বাহী পরিচালক অপূর্ব সরকার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র নন্দলাল পার্শী, সাবেক কাউন্সিলর লিলুফা জহুর, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আহম্মেদ মোশারফ প্রমুখ।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন মানবাধিকারনেত্রী সুলতানা কামালের বক্তব্যের অপব্যাখ্যা করে হেফাজতে ইসলাম তাঁকে যেভাবে হত্যার হুমকি দিয়েছে তা সম্পূর্নভাবে স্বাধীন বাংলাদেশের সংবিধান পরিপন্থি, বেআইনি ও গা জোয়ারি ছাড়া আর কিছুই না ।এ জন্য তাদের আইনের আওতায় নিয়ে বিচারের দাবি করেন বক্তারা।তাঁরা হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন