News71.com
 Bangladesh
 12 Jun 17, 12:10 AM
 222           
 0
 12 Jun 17, 12:10 AM

বান্দরবানে ট্রাক উল্টে আনসার সদস্যসহ দুজন নিহত।।

বান্দরবানে ট্রাক উল্টে আনসার সদস্যসহ দুজন নিহত।।

নিউজ ডেস্ক : বান্দরবানের রুমা উপজেলায় ট্রাক উল্টে আনসার ভিডিপির সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার আত্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন আনসার ও ভিডিপির সদস্য পুলং মারমা (৩৪) এবং ট্রাকচালক সামিউল শুম্ভু (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমার আত্তাপাড়ায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও আনসার ভিডিপির সদস্য নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হন। তবে তাঁর নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন