News71.com
 Bangladesh
 11 Jun 17, 11:08 PM
 257           
 0
 11 Jun 17, 11:08 PM

কালুখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কালুখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্কঃরাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল করিম মোল্লা (২৭) নামে এক যুবকের মুত্যু হয়েছে। আজ সন্ধ্যার দিকে উপজেলার কালিকাপুর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল করিম কালিকাপুর এলাকার মোকছেদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ট্রেনটি রাজবাড়ী থেকে পোড়াদহের উদ্দেশ্যে যাচ্ছিলো।

এসময় কালিকাপুর ব্রীজ এলাকায় গেলে আব্দুল করিম ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার বলেন, এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন