News71.com
 Bangladesh
 11 Jun 17, 10:46 PM
 272           
 0
 11 Jun 17, 10:46 PM

রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা হত্যায় জুনেল ও রুনেলের স্বীকারোক্তি।।  

রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা হত্যায় জুনেল ও রুনেলের স্বীকারোক্তি।।   

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটির লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যায় গ্রেপ্তার দুই যুবক আদালতে জবানবন্দী দিয়েছেন। আজ রবিবার খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া আক্তার তার খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জুনেল চাকমা (১৭) ও রুনেল চাকমার (৩২) জবানবন্দী গ্রহণ করেন। এ বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান জানান,দুপুরে কড়া পুলিশ প্রহরায় জুনেল ও রুনেলকে সদর থানা পুলিশ আদালতে হাজির করে। তারা নয়নকে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে জড়িত বাবুরাজ চাকমাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত,খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) এলাকায় গত ১ জুন যুবলীগের লংগদু সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়নের লাশ পাওয়া যায়। নয়ন ভাড়ায় মোটরসাইকেল চালানোর কাজ করতেন। এ ঘটনার পরদিন সকালে ময়নাতদন্তের পর নয়নের লাশ লংগদু উপজেলা সদরের বাট্ট্যা পাড়ায় নিয়ে যাওয়া হলে সেখান থেকে তার লাশ নিয়ে লংগদু সদরে বিক্ষোভ মিছিল বের হয়। এক পর্যায়ে কিছু লোক তিনটিলা পাড়া, বাত্যাপাড়া,উত্তর ও দক্ষিণ মানিকজুড় ও বড়াদম এলাকায় পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয় বলে স্থানীয়দের ভাষ্য।

এরপর গত ২ জুন নয়নের ভাই দীন ইসলাম লিটন খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গত শুক্রবার আইন-শৃঙ্খলা বাহিনী চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে জুনেল চাকমা ও রুনেল চাকমাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যে গতকাল শনিবার পুলিশ দীঘিনালার মাইনী নদী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত নয়নের মোটরসাইকেলটি উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন