News71.com
 Bangladesh
 11 Jun 17, 10:36 PM
 253           
 0
 11 Jun 17, 10:36 PM

লুটেরাদের সংগঠন বিএনপির ওপর জনগণের কোনো আস্থা নেই।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

লুটেরাদের সংগঠন বিএনপির ওপর জনগণের কোনো আস্থা নেই।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,লুটেরাদের সংগঠন বিএনপি’র ওপর জনগণের কোনো আস্থা নেই। এই দলটি কেবল হত্যা,ক্যু ও ষড়যন্ত্রের মধ্যদিয়েই ক্ষমতা দখল করেছিল এবং জনগণের ভাগ্যের পরিবর্তনে কোন কিছুই করে নাই। ক্ষমতায় থাকাকালে তারা শুধু নিজেদের পকেট ভারি করেছিল। শেখ হাসিনা বলেন,যদিও বিএনপি দাবি করে তারা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিলো, কিন্তু এটা সত্যি যে,জনগণের ভাগ্যের পরিবর্তনে তারা কিছুই করে নাই। তারা সন্ত্রাস ও ভয়-ভীতির রাজত্ব কায়েম করে কেবল নিজেদের ভাগ্য গড়ায় ব্যস্ত ছিলো।

তিনি বলেন,যারা নিজেদের জন্য ক্ষমতায় আসতে চায়,তাদের ওপর এদেশের জনগণের আস্থা নেই। বিগত দিনের মতো আগামী নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। উন্নয়নের সুফল ধরে রাখতে আগামী নির্বাচনেও জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে বলেও এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন,বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগকে ভোট দিয়ে যে উন্নয়নটা পাচ্ছে সেটা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করে। একটা সরকারের ধারাবাহিকতা যে একান্তভাবে প্রয়োজন সেটাও আজকে প্রমাণিত।

প্রধানমন্ত্রী আজ সকালে গণভবনে নিজের কারামুক্তি দিবস উপলক্ষে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিম�য় কালে একথা বলেন। তিনি বলেন,নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আওয়ামী লীগ এগিয়ে চলেছে। জনগণই বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছে। দলটির তৃণমূল কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। সরকার প্রধান বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানমর্যাদা বৃদ্ধি পায়। জনগণ কিছু পায়। আর অন্যরা ক্ষমতায় আসে শুধু নিজেদের আখের গোছাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন