News71.com
 Bangladesh
 11 Jun 17, 10:32 PM
 229           
 0
 11 Jun 17, 10:32 PM

শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুব দল নেতা শহীদুল কারাগারে।।  

শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুব দল নেতা শহীদুল কারাগারে।।   


নিউজ ডেস্কঃ আদালতে আত্মসমর্পনের পর দুটি মামলায় শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুব দল নেতা শহীদুল হক হায়দারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শহীদুল হকের আইনজীবী জানান,২০১৫ সালের ৫ জানুয়ারির হত্যা ও বিস্ফোরক মামলায় আজ রবিবার (১১ জুন) সকালে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন যুব দল নেতা শহীদুল হক হায়দারী । এসময় জুডিশিয়াল আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেলে কানসাট বাজারে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জমসেদ নামে এক বিএনপি কর্মী মারা যায়। এ ঘটনায় পুলিশের পক্ষে শিবগঞ্জ থানায় পৃথক দু'টি মামলা হয়। মামলা দায়েরের পর শহীদুল হক দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন