
নিউজ ডেস্কঃ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. গিয়াসউদ্দীন মিয়া।রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুবর রহমানের মেয়াদ গত ১৯ মার্চ শেষ হয়েছে। এরপর থেকে এ পদটি খালি ছিল। নিয়োগের আদেশে বলা হয়েছে,বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে মেয়াদপূর্তির আগেই এই আদেশ বাতিল করতে পারবেন।