News71.com
 Bangladesh
 11 Jun 17, 10:27 PM
 216           
 0
 11 Jun 17, 10:27 PM

বরিশালে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা সেলিম হাওলাদারের মৃত্যু।।  

বরিশালে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা সেলিম হাওলাদারের মৃত্যু।।   

নিউজ ডেকঃ বরিশালের বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সেলিম হাওলাদার (৪২) নামে বানারীপাড়া পৌর আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে বরিশাল-বানারীপাড়া সড়কে মোটরসাইকেল ও বাসের সাথে সংঘর্ষে আহত হয় আওয়ামী লীগ নেতা সেলিম হাওলাদার। সে বানারীপাড়া পৌর শহরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে তার মৃত্যু হয়েছে।

বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রায়ের হাট এলাকায় পৌঁছালে অজ্ঞাত বাসের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সেলিমকে প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন