News71.com
 Bangladesh
 11 Jun 17, 10:15 PM
 196           
 0
 11 Jun 17, 10:15 PM

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূত মজিদ হালিমের সাক্ষাৎ।।  

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূত মজিদ হালিমের সাক্ষাৎ।।   

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশে মরক্কোর নবনিযুক্ত রাষ্ট্রদূত মজিদ হালিম সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রনালয়ে বৈঠককালে তারা বাংলাদেশ ও মরক্কোর মধ্যে রাজনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন,বানিজ্য ও বিনিয়োগ,কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানী খাতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আর্ন্তজাতিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় পরস্পরের প্রতি সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী মরক্কোর বাদশাহ’র দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে দেশটির লক্ষ্যনীয় অগ্রগতির প্রশংসা করেন। অপরদিকে মরক্কোর রাষ্ট্রদূত ওআইসি’র পৃষ্ঠপোষকতায় মুসলিম উম্মাহ’র কল্যাণে গঠনমূলক ও তৎপর ভূমিকা রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত মজিদ হালিম সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে মরক্কো সফর করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী আশা প্রকাশ করেন,উচ্চ পর্যায়ের আলাপ-আলাচনার মাধ্যমে দুই-দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন